AI camera র জরিমানার SMS: ১,৫০০ টাকা দিতে গিয়ে গেল ৩ লাখ (checklist)
SMS এ লেখা: আপনার গাড়ি overspeeding এ ধরা পড়েছে, জরিমানা ৳3,000, ৪৮ ঘণ্টায় দিলে ৳1,500। সাথে একটা link। Link এ card, login আর OTP দিলেই account খালি।
সত্যি ঘটনা: CID এর case
- ৪ মে ২০২৬ থেকে ঢাকার বড় মোড়ে AI traffic camera চালু (DMP, The Business Standard ২৬ মে ২০২৬)।
- এরপর অনেকের phone এ জরিমানার SMS আসে: অঙ্ক, তারিখ, deadline, না দিলে আইনি ব্যবস্থার হুমকি, আর payment link (The Daily Star ২ জুন ২০২৬)। অনেক SMS আসে বিদেশি number থেকে (TBS)।
- Link এর page দেখতে BRTA Service Portal এর মতো। BRTA জানিয়েছে, এসব site এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই (New Age ৩ জুন ২০২৬)।
- একজন office এর গাড়ির নামে ৳3,000 জরিমানা দেখে স্ত্রীর card এর তথ্য, bank app এর login আর OTP দেন। স্ত্রীর account থেকে চলে যায় ৳3 লাখ।
- CID জানায়, চক্রটি কয়েকজনের কাছ থেকে মোট ৳7,25,600 নিয়েছে; খুলনা, ফেনী ও ঢাকা থেকে তিনজন গ্রেপ্তার (CID, The Business Standard ১৬ জুন ২০২৬)।
আসল notice কীভাবে আসে
- মে ২০২৬ এ DMP জানিয়েছে: AI camera র notice যায় শুধু ডাকে, চিঠি হয়ে। SMS এ notice তখনো চালু হয়নি (TBS ২৬ মে ২০২৬)।
- চিঠি আসে গাড়ির মালিকের নিবন্ধিত ঠিকানায়, signed হয়ে (The Daily Star ২ জুন ২০২৬)।
- DMP দরকারে SMS পাঠালে আসবে শুধু 01320-042207 অথবা 01320-042227 থেকে।
- DMP কখনো PIN, password বা OTP চায় না: SMS এ না, call এ না, কোথাও না।
SMS এলে ১০ সেকেন্ডের check
- Sender কি উপরের দুইটা number এর একটা? না হলে link খুলবেন না।
- Link খুললে address bar দেখুন। BRTA Service Portal এর আসল ঠিকানা: bsp.brta.gov.bd। ঠিক এই ঠিকানা না হলে card এর তথ্য দেবেন না।
- ৪৮ ঘণ্টায় অর্ধেক, এই তাড়াটাই ফাঁদের লক্ষণ। থামুন।
- সন্দেহ হলে নিজে helpline এ যোগাযোগ করুন; জরুরি হলে 999।
জরিমানার SMS এ link থাকলে, card বা OTP দেওয়ার আগে থামুন।
PDF checklist: https://c.tazim.dev/files/traffic-fine.pdf
সূত্র
- CID arrests 3 over fake AI traffic fine scam, Tk7.25 lakh embezzlement, The Business Standard, 16 Jun 2026: https://www.tbsnews.net/bangladesh/crime/cid-arrests-3-over-fake-ai-traffic-fine-scam-tk725-lakh-embezzlement-1464911
- Scammers exploit AI traffic rollout to fleece motorists, The Business Standard, 26 May 2026: https://www.tbsnews.net/bangladesh/transport/scammers-exploit-ai-traffic-rollout-fleece-motorists-1449076
- Don't click that link: how fake AI traffic fine scam is targeting vehicle owners, The Daily Star, 2 Jun 2026: https://www.thedailystar.net/news/crime-justice/news/dont-click-link-how-fake-ai-traffic-fine-scam-targeting-vehicle-owners-4188856
- BRTA warns over fake messages demanding online traffic fines, New Age, 3 Jun 2026: https://www.newagebd.net/post/country/301413/brta-warns-over-fake-messages-demanding-online-traffic-fines
0