নিজের personal server বা cloud service ব্যবহার করার সুবিধা কী?
বাসায় একটা পুরনো ডেস্কটপ দিয়ে homelab চালাই ৪ বছর, আর দুইটা VPS আছে। প্রায়ই জিজ্ঞেস করা হয় "এত ঝামেলা করে লাভ কী, Google Drive তো আছেই"। তাই লিখি।
যা আমি নিজে চালাই:
- Nextcloud (ফাইল, ছবি) - ২ TB, মাসিক খরচ শূন্য
- Jellyfin (মুভি সার্ভার)
- Vaultwarden (পাসওয়ার্ড)
- Uptime Kuma (আমার সব সাইটের monitoring)
- এই সবের সামনে Caddy, HTTPS সহ
বাস্তব সুবিধা:
- খরচ। বিদেশি subscription এ মাসে যা যেত, এখন বছরে বিদ্যুৎ বিলে তার চেয়ে কম।
- ডলার সমস্যা নাই - এই দেশে এটা ছোট ব্যাপার না।
- শেখা। আমার career এ যত কিছু শিখেছি তার অর্ধেক এই homelab থেকে।
অসুবিধাও বলি সৎভাবে: আপনি নিজেই sysadmin. বিদ্যুৎ গেলে, ISP এর IP বদলালে, disk fail করলে - সব আপনার সমস্যা। Backup ছাড়া self-host করা আত্মহত্যা।
কেউ শুরু করতে চাইলে প্রশ্ন করুন, ধাপে ধাপে বলে দেব।