Forum BD logo
Sign in
Locked Solved

বাংলাদেশে online community culture কেন এখনও বড় হয়নি?

NJNusrat Jahanasked 2mo ago· active 1mo agoGeneral 2.9k 4

আমরা ১৩ কোটি internet user, ফেসবুকে দুনিয়ার সবচেয়ে active দেশগুলোর একটা। তবু stack overflow টাইপ, বা reddit টাইপ কোনো নিজস্ব knowledge community আমাদের নাই। যা আছে তা হলো ফেসবুক গ্রুপ, যেখানে একই প্রশ্ন দিনে ৩০ বার আসে আর উত্তরগুলো এক সপ্তাহ পরে খুঁজে পাওয়া যায় না।

আমার observation:
- ফেসবুক আমাদের জন্য "the internet" হয়ে গেছে, তার বাইরে যেতে মানুষ চায় না।
- লেখার অভ্যাস কমে গেছে। মানুষ লম্বা উত্তর দিতে চায় না, comment এ "vai inbox" লিখে দেয়।
- Knowledge টা তাই কোথাও জমা হয় না, প্রতিবার নতুন করে শুরু হয়।

এটা কি আসলে culture এর সমস্যা, নাকি ভালো platform না থাকার সমস্যা?

0

4 replies

JAJubayer Alam1.2k rep2mo ago Accepted answer

দুইটা কারণ, দুইটাই কাঠামোগত।

এক, searchability. ফেসবুক গ্রুপের কনটেন্ট গুগলে আসে না। ফলে আপনার লেখা উত্তরটা ২ দিন বাঁচে, ২ বছর না। যেই platform এ লিখলে ২ বছর পরও কেউ পড়বে, সেখানে মানুষ যত্ন নিয়ে লেখে।

দুই, incentive. SO তে reputation, badge, profile - এগুলো খেলনা মনে হয় কিন্তু কাজ করে। ফেসবুকে ভালো উত্তরের জন্য আপনি কিছুই পান না, ৩টা লাইক ছাড়া।

তাই culture না, incentive + permanence এর অভাব। ঠিক platform পেলে culture নিজেই তৈরি হয়।

0
RKRafiul Karim640 rep2mo ago

"vai inbox" জিনিসটা আসলে অন্য একটা সমস্যার symptom - মানুষ public এ ভুল করতে ভয় পায়। আমাদের এখানে ভুল উত্তর দিলে হাসাহাসি হয়, তাই কেউ risk নেয় না। Reddit বা SO তে ভুল উত্তর downvote খায়, কিন্তু মানুষটাকে ছোট করা হয় না। এই পার্থক্যটা technical না, social.

0
MRMahfuzur Rahman960 rep2mo ago

একমত, তবে একটা জিনিস যোগ করি - ভাষা। ইংরেজিতে লিখতে গেলে অনেকে confident না, বাংলায় লিখলে মনে হয় "technical" শোনায় না। এই দ্বিধার কারণে অনেকে লেখেই না। Banglish টাই আমাদের natural, সেটাকে accept করা দরকার।

0
NJNusrat Jahan357 rep1mo ago

@jubayer_dev এর permanence যুক্তিটা আমাকে convince করল। এইজন্যই একটা indexed forum দরকার - দুই বছর পর গুগল থেকে কেউ যেন এই আলোচনায় এসে পড়তে পারে।

0

This thread is locked. It stays online as a reference, but new replies are closed.