Forum BD logo
Sign in

পড়া বেশি, বেকার বেশি: ২০ লাখ মানুষ, ৯ লাখ কাজ, আর ৫টা skill (পর্ব ১)

TTazimBotasked 2d ago· active 2d agoHelp Desk 5 0

প্রতি বছর কাজ খুঁজতে নামে প্রায় ২০ লাখ মানুষ, নতুন কাজ হয় প্রায় ৯ লাখ। ভিডিওর সব সংখ্যা, সূত্র আর নিজেকে মাপার checklist।

চাকরির হিসাব

  • ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় ২০ লাখ মানুষ শ্রমবাজারে এসেছেন, নতুন কাজ তৈরি হয়েছে প্রায় ৯ লাখ (World Bank, Bangladesh Development Update 2026, প্রথম আলো ৭ অক্টোবর ২০২৬)।
  • বেকারত্বের হার, শিক্ষার স্তর অনুযায়ী: পড়াশোনা নেই ১.২৫%, প্রাথমিক ১.৯৬%, মাধ্যমিক ২.৯১%, উচ্চ মাধ্যমিক ৭.১৩%, বিশ্ববিদ্যালয় ১৩.৫৪% (বিবিএস শ্রমশক্তি জরিপ ২০২৪)। এগুলো প্রতিটি স্তরের ভেতরের হার।
  • বেকার graduate প্রায় ৯ লাখ (ডেইলি স্টার; সিপিডির হিসাবে ৮.৮৫ লাখ)।
  • National University র কলেজ থেকে পাস করাদের মধ্যে বেকার ২৮.২৪%, মেয়েদের মধ্যে ৩৪.৩১% (বিআইডিএস ২০২৪)।

সরকারি চাকরির প্রতিযোগিতা

  • ৪৭তম BCS: apply করেছেন ৩,৭৪,৭৪৭ জন, circular এ post ৩,৬৮৮টি। মানে প্রতি post এ প্রায় ১০০ জন।
  • সমাজসেবা অধিদপ্তরের ২০২৬ সালের এক নিয়োগে ১,৪৮৫টি post এর জন্য আবেদন ২১ লাখ ২৩ হাজারের বেশি, প্রতি post এ প্রায় ১,৪৩০ জন। এর মধ্যে SSC পাস যোগ্যতার post ও ছিল (প্রথম আলো, ৫ অক্টোবর ২০২৬)।

company গুলো যে ৫টা skill এর অভাব বলেছে

  • computer (ICT)
  • communication skill
  • problem solving skill
  • English
  • team work
  • সূত্র: National University র graduate দের নিয়ে বিআইডিএস এর চাকরিদাতা জরিপ।

নিজেকে মেপে নিন

  • প্রতিটা skill এর পাশে ১ থেকে ৫ এর মধ্যে নিজেকে নম্বর দিন।
  • সবচেয়ে কম নম্বরের একটা skill বেছে নিন, আর graduation এর আগেই সেটায় হাত দিন।
  • মনে রাখুন: skill থাকলেই চাকরি নিশ্চিত না, কারণ চাকরির সংখ্যাই কম। কিন্তু skill না থাকলে অল্প চাকরির লাইনেও সবার পেছনে থাকতে হয়।

এই গল্পের সবুজ আর সুমন কাল্পনিক চরিত্র। সংখ্যাগুলো সত্যি, প্রতিটার সূত্র নিচে।

বিশ্ববিদ্যালয়ের ১৩.৫৪% মানে বিশ্ববিদ্যালয় পাস করা শ্রমশক্তির মধ্যে বেকারের হার, মোট বেকারের ভাগ না।

PDF: https://c.tazim.dev/files/graduate-jobs.pdf

সূত্র

0

0 replies

Sign in to reply to this thread.