Stress এবং mental pressure কমানোর practical উপায় কী?
আমাদের এখানে mental health নিয়ে কথা বলা এখনো কঠিন। "নামাজ পড়, ঠিক হয়ে যাবে" বা "এসব বড়লোকি রোগ" - এই দুইটার বাইরে খুব কম কথা শুনি।
আমার নিজের অভিজ্ঞতা: অনার্স চতুর্থ বর্ষে প্রায় ৬ মাস কিছুই করতে পারতাম না। কাউকে বলিনি, কারণ বললে বাসায় দুশ্চিন্তা বাড়ত।
যা আমার ক্ষেত্রে সাহায্য করেছে (চিকিৎসা পরামর্শ না, শুধু অভিজ্ঞতা):
- লেখা। প্রতিদিন রাতে যা মাথায় ঘুরছে খাতায় লিখে ফেলা।
- একজন বন্ধুকে বলা। শুধু একজন, যে বিচার করবে না।
- ফোন কমানো, বিশেষ করে ঘুমের আগে।
- ছোট রুটিন - বিছানা গোছানো, নির্দিষ্ট সময়ে খাওয়া। শুনতে হাস্যকর, কিন্তু কাজ করে।
যেটা করা উচিত ছিল কিন্তু দেরি করেছি: পেশাদার সাহায্য নেওয়া।
আপনারা কে কী করেন? আর দেশে সাশ্রয়ী কাউন্সেলিং কোথায় পাওয়া যায় জানলে বলুন - অনেকের কাজে লাগবে।