বাংলাদেশের কোন এলাকার খাবার সবচেয়ে famous?
রান্না নিয়ে লিখি আর ঘুরি, তাই এই তর্কটা আমার প্রিয়। সবাই "ঢাকাই খাবার" বলে শেষ করে দেয়, কিন্তু দেশের প্রতিটা অঞ্চলের নিজস্ব ঘরানা আছে।
আমার হিসাবে শীর্ষ কয়েকটা:
- পুরান ঢাকা - বাকরখানি, নান্না-হাজীর বিরিয়ানি, কাচ্চি। তর্ক নাই, তবে এটা অনেকটা মোগল ঘরানার উত্তরাধিকার।
- চট্টগ্রাম - মেজবানি মাংস। ঝাল আর মসলার ভারসাম্য এমন যে একবার খেলে ভোলা যায় না।
- সিলেট - সাতকরা দিয়ে গরু, শুঁটকি ভর্তা। সাতকরার স্বাদটা একদম আলাদা, দেশের আর কোথাও এমন হয় না।
- খুলনা-বাগেরহাট - চুইঝাল। মাংসে যে ঝাঁঝ আসে সেটা মরিচের ঝাল না, অন্য জিনিস।
- বগুড়া - দই। আর কিছু বলার নাই।
- কুমিল্লা - রসমালাই, যদিও এখন নকলই বেশি।
আমার ভোট মেজবানিতে। আপনাদের কী মত? আঞ্চলিক পক্ষপাত থাকলে সেটাও স্বীকার করে বলুন।