বাংলাদেশ থেকে higher studies এর জন্য কোন দেশ এখন বাস্তবসম্মত?
জার্মানিতে মাস্টার্স করছি, তাই প্রক্রিয়াটা ভেতর থেকে দেখেছি। প্রতিদিন ইনবক্সে একই প্রশ্ন আসে, তাই একবারে লিখে রাখি।
জার্মানি - পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন প্রায় শূন্য, শুধু সেমিস্টার ফি (৩০০-৪০০ ইউরো)। ব্লকড অ্যাকাউন্টে লাগে ~১১,৯০০ ইউরো। কিন্তু ভাষা - ইংরেজিতে প্রোগ্রাম আছে, তবে চাকরির বাজারে জার্মান ছাড়া কষ্ট।
কানাডা - প্রক্রিয়া সহজ ছিল, এখন কড়াকড়ি বেড়েছে, খরচও বেড়েছে অনেক। PR এর পথ এখনো সবচেয়ে স্পষ্ট।
যুক্তরাষ্ট্র - ফান্ডেড PhD পেলে সবচেয়ে ভালো বিকল্প, কিন্তু মাস্টার্সে নিজের টাকায় গেলে খরচ ভয়াবহ। ভিসা প্রত্যাখ্যানের হারও বেশি।
জাপান, দক্ষিণ কোরিয়া, চীন - স্কলারশিপ ভালো, প্রতিযোগিতা তুলনামূলক কম। আমাদের এখানে কম আলোচিত, অথচ সুযোগ বেশি।
ইউরোপের অন্যান্য (ফিনল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস) - টিউশন আছে কিন্তু স্কলারশিপও আছে।
সবচেয়ে বড় ভুল যা দেখি: দালালের ওপর নির্ভর করা। প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সব তথ্য বিনামূল্যে আছে।
কোন দেশ নিয়ে বিস্তারিত জানতে চান বলুন।