Forum BD logo
Sign in

Busy lifestyle এর মধ্যে fitness maintain করার উপায় কী?

MRMithila Rahmanasked 2mo ago· active 1mo agoHealth & Wellbeing 4.6k 4

Remote কাজ করি, দিনে ৯-১০ ঘণ্টা স্ক্রিনের সামনে। ২ বছরে ১৪ কেজি বেড়ে গিয়েছিল। গত ৮ মাসে ৯ কেজি কমিয়েছি, জিমে না গিয়ে। কী কাজ করেছে লিখি।

যা কাজ করেছে:
- হাঁটা। দিনে ৭-৮ হাজার কদম, কোনো ব্যায়াম না। ফোনে মিটিং থাকলে দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে করি।
- খাবারের সময় ঠিক করা। কী খাচ্ছি তার চেয়ে কখন খাচ্ছি, এটা আমার ক্ষেত্রে বেশি কাজ করেছে।
- চিনি কমানো। চা তে চিনি বাদ দিয়েছি, প্রথম ২ সপ্তাহ অসহ্য লেগেছে, এখন চিনি দেওয়া চা খেতে পারি না।
- সিঁড়ি। লিফট বাদ, ৬ তলা পর্যন্ত।

যা কাজ করেনি:
- জিমের মেম্বারশিপ। ৩ মাসের টাকা দিয়ে গিয়েছি ৭ দিন।
- ভোর ৫টায় ওঠার পরিকল্পনা। আমি সকালের মানুষ না, স্বীকার করে নিয়েছি।

আপনাদের কোন ছোট অভ্যাসটা সবচেয়ে বেশি কাজ করেছে?

0

4 replies

DSDr. Sadia Noor720 rep2mo ago

চিকিৎসক হিসেবে বলি - আপনি যা করেছেন তা textbook এর চেয়েও ভালো। কারণ আপনি এমন জিনিস বেছেছেন যা টেকসই। রোগীদের আমি এখন জিম না, প্রথমে হাঁটার পরামর্শ দিই। যে অভ্যাস ৬ মাস টেকে না, সেটার কোনো মূল্য নাই।

0
JAJubayer Alam1.2k rep1mo ago

Desk job এর জন্য একটা জিনিস যোগ করি - প্রতি ঘণ্টায় ২ মিনিট উঠে দাঁড়ানো। আমি একটা timer সেট করে রাখি। ঘাড় আর কোমরের ব্যথা যা ছিল, ৩ মাসে প্রায় নাই হয়ে গেছে। ওজন কমেনি, কিন্তু ব্যথা কমেছে - সেটাও তো fitness.

0
ARAshiqur Rahman202 rep1mo ago

সিঁড়ির পয়েন্টে একমত, তবে সাবধান - হাঁটুর সমস্যা থাকলে ৬ তলা নামা উঠার চেয়েও ক্ষতিকর। আমি নামার জন্য লিফট নিই, উঠার জন্য সিঁড়ি।

0
MRMithila Rahman402 rep1mo ago

@ashiq_rider এটা জানতাম না, ধন্যবাদ। নামার সময় হাঁটুতে চাপ বেশি পড়ে - পড়েছিলাম কোথাও, কিন্তু মিলিয়ে দেখিনি।

0

Sign in to reply to this thread.