চোরের হাতে খোলা ফোন: bKash আর bank app লুকিয়ে রাখার Private space guide
Android এর Private space ফোনের ভেতরে আলাদা একটা ঘর, তার নিজের তালা। ঘরটা lock থাকলে ভেতরের app কোথাও দেখা যায় না।
সত্যি ঘটনা: ধামরাই
- ১৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর ছয়টার দিকে, জয়পাড়া থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে একজন ভাড়া করা private car এ ওঠেন।
- পথে চারজন অস্ত্র দেখিয়ে তাঁর হাত, পা, চোখ বেঁধে ফেলে, নিয়ে নেয় টাকা আর ফোন।
- ফোনে চালু থাকা দুইটা banking app থেকে ৳50,000 আর ৳1,00,000 তাঁর bKash এ যায়, তারপর Nagad এ, তারপর দোকান আর ATM booth থেকে তোলা হয়।
- পুলিশ বলছে, তদন্ত চলছে (ঢাকা ট্রিবিউন বাংলা, ১৬ সেপ্টেম্বর ২০২৬)। ফোনটা কীভাবে খোলা হয়েছিল, প্রতিবেদনে বলা নেই।
Private space চালু করুন
- Settings › Security and privacy › Private space
- Continue, তারপর নিজের lock বেছে নিন। ফোনের PIN না, একদম আলাদা একটা PIN দিন।
- Private space এর ভেতরের Play Store থেকে bKash, Nagad আর bank এর app install করে login করুন, তারপর বাইরের app গুলো uninstall করুন।
- Private space এর Settings এ Lock private space automatically: Every time device locks বেছে নিন।
- Hide private space when locked চালু করুন, তাহলে ঘরটা যে আছে সেটাও দেখা যাবে না।
দুইটা সাবধানতা
- এই lock ভুলে গেলে ভেতরের কিছুই আর ফেরত পাওয়া যায় না।
- Private space device backup এ যায় না।
- Android 15 বা তার পরের version লাগে। Samsung এ একই কাজ করে Secure Folder। ফোনভেদে menu এর নাম আলাদা হতে পারে; উপরের নামগুলো Nothing phone থেকে।
ফোন ছিনতাইয়ের আগেই money app গুলো Private space এ রাখুন।
Private space চোরকে ঠেকানোর নিশ্চয়তা দেয় না; এটা ভেতরের app লুকিয়ে রাখে আর lock না খুললে চালু হতে দেয় না।
PDF guide: https://c.tazim.dev/files/private-space.pdf
সূত্র
- সাভারে প্রাইভেটকারে তুলে হাত-পা ও চোখ বেঁধে ছিনতাই, ঢাকা ট্রিবিউন বাংলা, ১৬ সেপ্টেম্বর ২০২৬: https://bangla.dhakatribune.com/bangladesh/109580
- Hide sensitive apps with private space, Google Android Help: https://support.google.com/android/answer/15341885
0