লক করা ফোন থেকেও OTP ফাঁস: SIM lock আর lock screen এর দুইটা setting
চোরের হাতে দুইটা রাস্তা: lock screen এ ভেসে ওঠা code, আর SIM খুলে অন্য ফোনে ঢোকানো। দুইটাই এক মিনিটে বন্ধ করা যায়।
রাস্তা ১: lock screen এর code
- অনেক ফোনে message এলে code টা lock screen এই দেখা যায়, ফোন lock থাকলেও।
- Settings › Notifications › lock screen এর option এ গিয়ে লেখা লুকানোর option টা বেছে নিন। ফোনভেদে নাম আলাদা হতে পারে।
- এরপর lock screen এ শুধু বোঝা যাবে message এসেছে, code টা না।
রাস্তা ২: SIM অন্য ফোনে
- একটা পিন দিয়ে SIM tray খোলা যায়। SIM অন্য ফোনে গেলে আপনার number এর সব code তার কাছে যায়।
- SIM lock চালু থাকলে ফোন restart হলে বা SIM অন্য ফোনে ঢোকালে PIN ছাড়া SIM চলে না (bdnews24)।
- Settings › Security and privacy › More security and privacy › SIM lock। না পেলে Settings এর search এ লিখুন SIM lock।
- Lock SIM চালু করুন। পুরোনো PIN চাইবে, সেটা SIM এর packet এ লেখা থাকে।
- তারপর Change SIM PIN এ গিয়ে নিজের একটা PIN দিন, কারণ packet যার হাতে, পুরোনো PIN তার জানা।
সাবধান
- তিনবার ভুল PIN দিলে SIM আটকে যায়; তখন লাগবে ৮ digit এর PUK, যেটাও packet এ থাকে (bdnews24)।
- Packet হারিয়ে গেলে নিজের operator এর customer care থেকে জেনে নিন।
- ফোন হারালে সাথে সাথে operator কে বলে SIM বন্ধ করুন, তারপর থানায় IMEI দিয়ে GD করুন।
নতুন SIM PIN কোথাও লিখে রাখুন, আর packet টা ফোনের সাথে রাখবেন না।
Menu এর নাম Nothing phone থেকে নেওয়া; Samsung বা অন্য ফোনে নাম আলাদা হতে পারে, তখন Settings এর search ব্যবহার করুন।
PDF guide: https://c.tazim.dev/files/sim-lock.pdf
সূত্র
- অ্যান্ড্রয়েড ফোনে সিম লক চালু করবেন যেভাবে, bdnews24 (হালনাগাদ ২৬ আগস্ট ২০২৬): https://bangla.bdnews24.com/tech/90174e256f11
- ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে অবিলম্বে যা করবেন, বাংলাদেশ প্রতিদিন, ১৬ অক্টোবর ২০২৬: https://www.bd-pratidin.com/tech-world/2026/10/16/1313516
0