বাংলাদেশের বর্তমান economic situation সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলছে?
অর্থনীতির ছাত্রী হিসেবে সংখ্যা দেখি, কিন্তু বাসার বাজারের ব্যাগ দেখলে সংখ্যার চেয়ে বেশি বুঝি।
গত দুই বছরে যা দেখেছি:
- চাল, তেল, ডিম - প্রতিটার দাম এমনভাবে বেড়েছে যে middle class পরিবার savings ভেঙে খাচ্ছে।
- ডলার rate এর কারণে import নির্ভর সব জিনিস, বিশেষ করে electronics আর ওষুধ, নাগালের বাইরে যাচ্ছে।
- অনেক পরিবার সন্তানের কোচিং বাদ দিয়েছে - এটা এমন খরচ যেটা বাংলাদেশে মানুষ সবার শেষে কাটে।
আমি জানতে চাই আপনার এলাকায়, আপনার পেশায় বাস্তব প্রভাবটা কী রকম? পত্রিকার হেডলাইন না, নিজের অভিজ্ঞতা।