Forum BD logo
Sign in

বাংলাদেশের university education system এ কোন পরিবর্তন দরকার?

RARuhul Aminasked 3mo ago· active 1mo agoEducation & Study 4.1k 4

১৮ বছর ধরে পড়াচ্ছি। ছাত্রদের দোষ দেওয়া সহজ, কিন্তু সিস্টেমের দিক থেকে কিছু জিনিস বলি যেগুলো আমরা শিক্ষকরাই ঠিক করতে পারি না।

১. সিলেবাস হালনাগাদ হয় না। আমার বিভাগে যে সিলেবাস চলছে তার বড় অংশ ২০১১ সালের। বদলাতে গেলে কমিটি, অনুমোদন, বছরখানেক সময়।
২. পরীক্ষাই একমাত্র মূল্যায়ন। ৩ ঘণ্টায় মুখস্থ লিখতে পারলে A+. Project, presentation, group work - সবই নামমাত্র।
৩. সেশনজট। ৪ বছরের কোর্স ৫.৫ বছরে শেষ হলে ছাত্রের career থেকে দেড় বছর চলে যায়।
৪. শিক্ষকদের গবেষণার সুযোগ নাই। সপ্তাহে ১৮ ক্লাস নিয়ে গবেষণা হয় না।

ছাত্র, অভিভাবক, শিক্ষক - সবার মত শুনতে চাই। কোনটা আগে ঠিক করা দরকার?

0

4 replies

RKRafiul Karim640 rep2mo ago

স্যার, ছাত্র হিসেবে আমি ২ নম্বরটাকে সবচেয়ে বড় সমস্যা মনে করি। কারণ evaluation যেভাবে হয়, পড়াশোনাও সেভাবেই হয়। আমাদের ক্লাসে সবচেয়ে ভালো coder ছেলেটার CGPA ৩.১, কারণ সে খাতায় লিখতে পারে না। অথচ তার GitHub দেখলে যেকোনো কোম্পানি নিয়ে নেবে।

0
TATasnim Akter331 rep2mo ago

সেশনজটের কথা আলাদা করে বলা দরকার। আমার ব্যাচের অনেকে ২৬ বছর বয়সে অনার্স শেষ করেছে, সরকারি চাকরির বয়সসীমা নিয়ে দুশ্চিন্তা শুরু হয়ে গেছে সাথে সাথে। এটা শুধু শিক্ষা না, পুরো জীবনের timeline নষ্ট করে।

0
MDMoumita Das466 rep2mo ago

নিয়োগকর্তা হিসেবে একটা কথা - আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে খুব বেশি কিছু চাই না। শুধু চাই ছেলেমেয়েরা লিখতে পারুক, উপস্থাপন করতে পারুক, আর দলে কাজ করতে জানুক। এই তিনটার একটাও পরীক্ষায় মাপা হয় না।

0
RARuhul Amin512 rep1mo ago

@moumita_hr আপনার এই তিনটার তালিকা আমি আমার বিভাগের মিটিংয়ে বলব। খুব সরল, কিন্তু আমরা এটাই দিতে পারছি না।

0

Sign in to reply to this thread.