বাংলাদেশে fresh graduates দের চাকরি পাওয়ার সবচেয়ে বড় সমস্যা কী?
আমি একটা software কোম্পানিতে HR এ আছি ৫ বছর। প্রতি নিয়োগে ৩০০-৫০০ CV দেখি। Fresh grad দের জন্য কিছু কথা লিখি, রাগ করবেন না, কাজে লাগবে।
যা প্রতিদিন দেখি:
- CV এর ৭০% এ শুধু course এর নাম আর CGPA। কোনো project নাই, কোনো link নাই।
- Cover letter এ কোম্পানির নাম ভুল থাকে (আগের আবেদনের নাম রয়ে যায়)।
- ইন্টারভিউতে "আপনি আমাদের সম্পর্কে কী জানেন?" - ৮০% এর উত্তর নাই।
- অনেকে ৩ মাসের একটা কোর্স করে ভাবে চাকরি পাওয়া উচিত, কিন্তু নিজে হাতে কিছু বানায়নি।
কিন্তু employer দের দোষও কম না - "৩ বছর অভিজ্ঞতা সহ fresher" টাইপ circular এখনো দেখি।
আপনাদের মতে সমস্যাটা কোন দিকে বেশি?