Self learning বনাম university learning: কোনটা বেশি effective?
একটা কথা প্রায়ই শুনি: "ভার্সিটি কিছু শেখায় না, সব ইউটিউবে আছে"। আমি BUET এ পড়ি এবং একই সাথে নিজে অনেক কিছু শিখি, তাই দুই দিকেই একটু অভিজ্ঞতা আছে।
ভার্সিটি যা দেয় (আর ইউটিউব দেয় না):
- Structure. কী কোন ক্রমে শিখতে হবে সেটা ঠিক করে দেওয়া বিরাট ব্যাপার।
- Peer group. পাশের বেঞ্চের ছেলেটা যখন একটা জিনিস পারে, আপনি বাধ্য হয়ে শেখেন।
- ভিত্তি বিষয়গুলো - অ্যালগরিদম, ওএস, নেটওয়ার্ক - যেগুলো নিজে থেকে কেউ পড়ে না কারণ সাথে সাথে কাজে লাগে না।
Self learning যা দেয়:
- গতি এবং প্রাসঙ্গিকতা। যা দরকার তাই শিখলাম, আজই।
- বাস্তব tool, বাস্তব সমস্যা।
আমার মনে হয় প্রশ্নটাই ভুল - এটা "কোনটা" না, "কীভাবে দুইটা মেলাব" হওয়া উচিত। আপনারা কী বলেন?