Freelancing নাকি চাকরি: বাংলাদেশি তরুণদের জন্য কোনটা ভালো?
৭ বছর ফ্রিল্যান্সিং করছি, Upwork এ Top Rated Plus. মাঝে ১ বছর চাকরিও করেছিলাম। দুইটাই দেখা হয়েছে, তাই hype ছাড়া লিখি।
ফ্রিল্যান্সিং এর যে দিকটা কেউ বলে না:
- প্রথম ৮-১০ মাস আয় প্রায় শূন্য থাকতে পারে। আমার প্রথম কাজ পেতে ৪ মাস লেগেছিল।
- আয় স্থির না। ভালো মাসে ২ লাখ, খারাপ মাসে ২০ হাজার। মানসিকভাবে এটা কঠিন।
- ব্যাংক লোন, ক্রেডিট কার্ড, ভিসা - কোথাও আপনি "ফ্রিল্যান্সার" হিসেবে সহজে গ্রহণযোগ্য না।
- একা কাজ করলে skill এক জায়গায় আটকে যায়, কারণ senior কেউ আপনার কোড review করে না।
চাকরির যেটা আসলেই মূল্যবান: mentorship, নিয়মিত টাকা, আর টিমে কাজ করার অভিজ্ঞতা।
আমার সৎ পরামর্শ: ২ বছর চাকরি করে তারপর ফ্রিল্যান্সিং এ আসা সবচেয়ে নিরাপদ পথ। উল্টোটা কঠিন।