Mobile banking বাংলাদেশে business environment কীভাবে পরিবর্তন করেছে?
চট্টগ্রামে import ব্যবসা করি। ২০১৪ সালে যখন শুরু করি তখন টাকা পাঠানো মানে ব্যাংক অথবা লোক পাঠানো। আজ যা হয় সেটা তখন কল্পনার বাইরে ছিল।
যা বদলেছে বাস্তবে:
- ঢাকার সাপ্লায়ারকে টাকা পাঠাতে আগে অর্ধেক দিন যেত, এখন ৩০ সেকেন্ড।
- গ্রামের ছোট রিটেইলাররা এখন advance দিয়ে মাল নেয়, কারণ টাকা পাঠানো সহজ। এতে আমার ঝুঁকি কমেছে।
- কর্মচারীদের বেতন ক্যাশে দিতাম, এখন সবাইকে digital এ দিই - হিসাব পরিষ্কার থাকে।
যা এখনো সমস্যা:
- Cash out charge. বড় লেনদেনে এটা মারাত্মক খরচ, ১ লাখে প্রায় ১৮৫০ টাকা।
- লেনদেনের সীমা ব্যবসার জন্য অপ্রতুল।
- Merchant account নেওয়ার প্রক্রিয়া ছোট ব্যবসার জন্য কঠিন।
আপনার ব্যবসায় MFS এর হিসাবটা কেমন - লাভ বেশি না খরচ বেশি?